Sunday, June 28, 2026

What is the SAT (Scholastic Aptitude Test )

 

SAT কী?

SAT (Scholastic Aptitude Test) হলো একটি আন্তর্জাতিক মানের ভর্তি পরীক্ষা,

যা মূলত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক (Undergraduate) পর্যায়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হয়। 

অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করতে SAT স্কোরকে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে গ্রহণ করে।

SAT মূলত দুটি প্রধান অংশে বিভক্ত:

1. Evidence-Based Reading and Writing (EBRW):

Reading Test: প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া।

Writing and Language Test: ব্যাকরণ, শব্দচয়ন, বাক্য গঠন সংশোধন।

2. Math Test:

Calculator Section: ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা যায়।

No Calculator Section: ক্যালকুলেটর ছাড়া সমাধান করতে হয়।

    বিষয়: অ্যালজেব্রা, সমস্যা সমাধান, ডাটা বিশ্লেষণ, উন্নত গণিত।


 SAT পরীক্ষার মোট স্কোর ৪০০ থেকে ১৬০০ এর মধ্যে হয়।

Reading + Writing (EBRW): ২০০ – ৮০০

Math: ২০০ – ৮০০

 মোট যোগফল: ৪০০ – ১৬০০

স্কোর যত বেশি হবে, তত বেশি প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ বাড়ে।

স্ট্যান্ডার্ড স্কোর কত?

 বেশিরভাগ সাধারণ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ১০৫০ – ১২০০স্কোরকে যথেষ্ট মনে করে।

 ভালো মানের বিশ্ববিদ্যালয়ের জন্য ১২০০ – ১৩৫০ প্রয়োজন।

শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন Harvard, MIT, Stanford ইত্যাদির জন্য সাধারণত ১৪৫০ – ১৫৫০+ স্কোর প্রয়োজন হয়।

কারা SAT দেবে?

যারা যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়।

বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী যারা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিতে চায়।


 যেসব শিক্ষার্থী Scholarship বা Financial Aid পেতে চায়, তাদের জন্যও SAT গুরুত্বপূর্ণ।

 কেন SAT প্রয়োজন?

1. ভর্তি যোগ্যতা নির্ধারণ: বিশ্ববিদ্যালয়গুলো দেখে শিক্ষার্থী কতটা দক্ষ ও প্রস্তুত।

2. আন্তর্জাতিক মান: এটি একটি স্ট্যান্ডার্ড পরীক্ষা, ফলে পৃথিবীর যেকোনো জায়গার শিক্ষার্থীর দক্ষতা তুলনা করা যায়।


3. স্কলারশিপের সুযোগ: অনেক নামী বিশ্ববিদ্যালয় SAT স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে।


4. শিক্ষার্থীর দক্ষতা প্রমাণ:ভাষা ও গণিতে শক্তিশালী দক্ষতা প্রদর্শনের সুযোগ মেলে।

তবে মনে রাখতে হবে, SAT স্কোর একমাত্র নির্ধারক নয়; শিক্ষার্থীর GPA,

Extra-curricular Activities, Recommendation Letter, এবং Personal Statement-ও গুরুত্বপূর্ণ।

SAT একটি আন্তর্জাতিক মানের ভর্তি পরীক্ষা, যা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ করে দেয়।

এতে মূলত ইংরেজি পড়া, লেখা এবং গণিতের দক্ষতা যাচাই করা হয়।

স্কোর ৪০০ থেকে ১৬০০ পর্যন্ত হয়

এবং যে যত বেশি স্কোর করতে পারে, তার জন্য তত ভালো বিশ্ববিদ্যালয়ের দরজা খোলে।

যারা বিদেশে পড়তে চায় বা স্কলারশিপ পেতে চায়, তাদের জন্য SAT প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

বৃষ্টি শিকদার এ বছর ১৪টি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থী। 

এর মধ্যে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), 

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালটেক, কর্নেল ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি অন্যতম। 

বৃষ্টি শিকদার এই লেখায় জানিয়েছেন কীভাবে তিনি সুযোগ পেলেন এই সব শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেই সঙ্গে দিয়েছেন নতুনদের জন্য পরামর্শ।

স্যাট আর টোয়েফল পরীক্ষার মাধ্যমে যতটা সম্ভব ভালো নম্বর পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। 

SAT

স্যাট পরীক্ষায় গণিত, ক্রিটিক্যাল রিডিং ও রাইটিং বিভাগে পরীক্ষা দিতে হয়। 

প্রতি বিষয়ে ৮০০ করে মোট ২৪০০ নম্বর পরীক্ষা। 

আমি গণিতে ৮০০, ক্রিটিক্যাল রিডিংয়ে ৬৯০ আর রাইটিংয়ে ৭৬০ নম্বর পাই। 

কেউ যদি ক্রিটিক্যাল রিডিংয়ে ৬০০ নম্বরের বেশি পায় এবং মোট ২০০০-এর বেশি নম্বর পায়, তাহলে তা ভালো স্কোর। 

স্যাটে গণিত একটু সহজ হলেও ইংরেজির অংশ কিছুটা কঠিন। 

ইংরেজিতে ভালো করতে নিয়মিত ইংরেজি অনুশীলন, প্রচুর শব্দ শেখা আর ইংরেজি বই পড়তে হবে।

স্যাট টুতে গণিতসহ রসায়ন, পদার্থ, জীববিজ্ঞানের যেকোনো দুই বিষয়ে পরীক্ষা দিতে হয়।

 আমি স্যাট টু পরীক্ষায় ২৪০০ নম্বরে পুরো ২৪০০ পাই। 

বছরের অক্টোবর থেকে মার্চ মাসে স্যাট পরীক্ষা হয়। একই সঙ্গে স্যাট আর স্যাট টু পরীক্ষা দেওয়া যায় না। 

শিক্ষাবর্ষে ডিসেম্বর মাসের আগে স্যাট, স্যাট টু এবং টোয়েফল পরীক্ষা শেষ করা ভালো।

 কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে জানুয়ারির ফলাফল গ্রহণ করে না। 

পরীক্ষার নিবন্ধনের জন্য স্যাটের অফিশিয়াল সাইটে নাম নিবন্ধন করে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যায়। 

স্যাটের জন্য বই: Official SAT Blue Book। Barrons, Princeton Review, Kaplan 

শব্দ শেখার জন্য Direct Hits Vocabulary, Barrons High Frequency, Barrons 3500 Word list গুরুত্বপূর্ণ।

TOEFL
টোফেলের সব তথ্য অনলাইনেই পাওয়া যায়। প্রতি মাসেই টোফেল পরীক্ষা দেওয়া যায়।

 টোফেল পরীক্ষায় চারটি ভাগ আছে-রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং। 

৩০ নম্বর করে মোট ১২০ নম্বর পরীক্ষা হয়। আমি টোয়েফলে ১১৬ নম্বর পেয়েছিলাম।

 এমআইটিতে আবেদন করতে টোয়েফলে ন্যূনতম ৯০ নম্বর থাকতে হয়। 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ন্যূনতম ১০০ নম্বর পেতে হয়।



No comments:

Post a Comment

Exercise on Voice I Narration I Conditional I Correction

  Model Question Paper 1  Correct the following sentences   a) Hardly had I reached the station when the train had left. b) Neither of t...